0
শিক্ষার্থী
13
শিক্ষক
5
স্টাফ
28
বছরের অভিজ্ঞতা
কুইক মেনু
নোটিশ বোর্ড
সকল নোটিশ দেখুন
বাণী ও শুভেচ্ছা
SACHCHIDANANDA BISWAS
প্রধান শিক্ষক
সময়ের সাথে খাপ খাইয়ে পরিবর্তনকে স্বাগত জানানোর নামই এগিয়ে চলা। আধুনিক প্রযুক্তির ব্যবহার, অনলাইন ক্লাস, প্রশাসনিক ও অন্যান্য ক্ষেত্রে ডিজিটালাইজড ব্যবস্থাকে গ্রহনযোগ্য করে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সময় ও যুগের সাথে সামঞ্জস্য রেখে আমরা এগিয়ে যাব। বিশ্বায়নের অগ্রযাত্রায় আমাদের অগ্রনী ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি।
আরো দেখুন
ইঞ্জিনিয়ার তোফাজ্জেল হোসেন
প্রতিষ্ঠাতা
📜 প্রতিষ্ঠাতার বাণী
"শিক্ষাই চেতনার আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড।"
বিসমিল্লাহির রহমানির রহিম
নালুয়া ও বালিয়াকান্দি অঞ্চলের সার্বিক শিক্ষা ও সামাজিক উন্নয়নের একটি স্বপ্ন নিয়ে আজ থেকে বহু বছর আগে আমরা মুনছুর আলী উচ্চ বিদ্যালয়-এর যাত্রা শুরু করেছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের সন্তানদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।
একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান বিতরণের স্থান নয়; এটি মূল্যবোধ, নীতি-নৈতিকতা এবং দেশপ্রেম চর্চার ক্ষেত্র। প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়টি সুনামের সাথে আলো ছড়িয়ে আসছে এবং অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে।
আমরা বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের শিক্ষার্থীরা যেন যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে—এটাই আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা।
বিদ্যালয়টির ধারাবাহিক সফলতা ও আজকের এই অবস্থানে আসার পেছনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং সুধীজনদের অবদান অপরিসীম। তাদের অকৃত্রিম ভালোবাসা ও সার্বিক সহযোগিতার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে আরও উত্তরোত্তর সাফল্য দান করুন। আমিন।
শুভকামনান্তে,
মুনছুর আলী
প্রতিষ্ঠাতা, মুনছুর আলী উচ্চ বিদ্যালয়
নারুয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী।
আরো দেখুন
গুরুত্বপূর্ণ লিঙ্ক ও সেবা
প্রতিষ্ঠান সম্পর্কিত
প্রশাসনিক তথ্য
ডাউনলোড
ফটো গ্যালারি
স্থান